1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আইফোন ১৪ উৎপাদন হচ্ছে ভারতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ভারতে আইফোন ১৪ উৎপাদন শুরু করেছে অ্যাপল। এ বছরের শেষ নাগাদ স্থানীয়ভাবে তৈরি ফোন বাজারজাত করাও শুরু হবে।

সংস্থাটি তার বেশির ভাগ ফোন চীনে তৈরি করে। তবে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কিছু উৎপাদন অন্য দেশে স্থানান্তরিত করেছে।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এই মাসের শুরুতে তাদের সর্বশেষ আইফোন উন্মোচন করেছে।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, সংস্থাটির উৎপাদন অংশীদার ফক্সকন আইফোনের নতুন সংস্করণটি উৎপাদন করবে চেন্নাইয়ের কাছাকাছি শ্রিপেরামবুদুর শহরের নিজস্ব কারখানায়। তবে, আইফোন ১৪ এর প্রো সংস্করণটি সেখানে তৈরি করা হবে না।

অ্যাপল মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেছেন, ‘ভারতে আইফোন ১৪ উৎপাদন শুরু করতে পেরে আমরা আনন্দিত।’

২০১৭ সাল থেকে ভারতে আইফোনের উৎপাদন করছে অ্যাপল। তবে এত দিন ভারতীয় কারখানায় আইফোনের পুরোনো সংস্করণগুলো তৈরি করা হত। আর এবার যে আইফোন ১৪ করা হবে, তা উন্মোচন করা হয়েছে এ মাসেই।

অ্যাপল ভারতে আইফোন ১৪ উৎপাদন শুরু করায় স্থানীয় বাজারে এ মডেলের ডিভাইসগুলোর দাম কমার আশা করছেন আগ্রহী ক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys