বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

৯ জনকে ভেন্টিলেটর, ৮ জনই মারা গেছেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দেশে করোনা আক্রান্ত গুরুতর ৯ জন রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়েছিলো। এরমধ্যে ৮ জনই মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কিছুদিনের অভিজ্ঞতায় আইসিইউ এর ফলাফল ভাল পাওয়া যায়নি। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাদের মধ্যে ৮ জনই মারা গেছেন বলেন জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে ৪৪%, নারায়নগঞ্জে ৩১%এবং বাকি ২৫ শতাংশ সারা দেশে।

নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এই বয়স সীমায় আক্রান্তের হার ২৩.৪ ভাগ। এর পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা যার হার ২২ শতাংশ।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকার ভেতরে তিন জন এবং বাকি চার জন নারায়ণগঞ্চে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys