1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

৬ বছরের শিশুকে ধর্ষণ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে প্রতিবেশী ১০ শ্রেণির এক ছাত্র তাকে ধর্ষণ করে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে। পরে রোববার (২৪ জুলাই) শ্যামনগর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত শিশুর বাবা।

এদিকে নির্যাতিতা মিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় প্রতিবেশী ১০ম শ্রেণির এক ছাত্র। রাতে অবস্থার অবনতি হওয়ায় পরের দিন সকালে জিজ্ঞাসাবাদের পর শিশুটি মায়ের কাছে এ ঘটনা প্রকাশ করে। পরবর্তীতে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তের পরিবারের সদস্যরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুরুতে তারা বিষয়টি প্রকাশ করেনি। রোববার দুপুর ১২টার দিকে তিনি নিজে বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys