1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: পদ্মা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহতের মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়া বাসিন্দা স্বাস্থ্যকর্মী আসাদুর জামান আসাদ জানান, দুপুর সোয়া ২টায় বোগলাউড়ি ঘাট থেকে ৩৪-৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশে যাচ্ছিল। লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। এ সময় লিলিমন ও সিয়ামসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছে বলে জেনেছি। অনেকে নিখোঁজ রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys