1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

২ হাজার প্রবাসীকে পাসপোর্ট দিল হাইকমিশন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন দুই হাজার প্রবাসী বাংলাদেশি। গতকাল শনি ও রোববার মালয়েশিয়ার ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় দুই হাজারেরও বেশি প্রবাসী সরাসরি পাসপোর্ট সংগ্রহ করেন।

দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে গত ৭ জুন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধুমাত্র তাদের পাসপোর্ট হাতে হাতে ডেলিভারি দেওয়া হবে। এর আলোকে ১০ ও ১১ জুন দেশটির জালান বেসার, পেকান আমপাং ও সেলাঙ্গরের বাংলাদেশ পাসপোর্ট অফিসে পাসপোর্ট বিতরণ শুরু হয়। দুই দিনে ২ হাজার ১৩টি পাসপোর্ট বিতরণ করা হয়।

হাইকমিশন সূত্রে জানা গেছে, ২ হাজার ১৩টি পাসপোর্টসহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৯৯৩টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এ ছাড়া আগামী ১৭ ও ১৮ জুন দেশটির পেনাং প্রদেশের জর্জ টাউনে দূতাবাসের কনস্যুলেট অফিস থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ চলবে। সেক্ষেত্রে ১৪ জুনের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে হবে এবং আগামী ২৪ ও ২৫ জুন দেশটির জহুরবারু প্রদেশের অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ চলবে। সেক্ষেত্রে ২১ জুনের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে হবে বলে ১১ জুন রোববার এ তথ্য জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys