1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

২৮ এপ্রিলের মধ্যে পাসপোর্ট পরিবর্তনের আবেদন করতে হবে, আহ্বান রোম দূতাবাসের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: আগামী ২৮ এপ্রিলের পর পাসপোর্টের নাম পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। তিনি বলেন, সরকারি আইন মেনেই আমাদের কাজ করতে হচ্ছে।

পাসপোর্ট সমস্যাসহ অন্যান্য বিষয়ে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এবং বাংলা প্রেসক্লাব ইতালির সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, সরকারি বিধি মোতাবেক কিছু সংশোধনের জন্য আমরা আবেদনপত্র গ্রহণ করে থাকি। কিন্তু পাঁচ বছরের অধিক সময়ের কোনো পরিবর্তন গ্রহণ করা হয় না। তাও চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম বলবৎ থাকবে। সরকার সময়সীমা না বাড়ালে ওই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

রোম দূতাবাসে সাংবাদিকদের এই বৈঠকে বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক জুমানা মাহমুদ, সদস্য হাসান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোম দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এরফানুল হক, জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশফাকুর রহমান।

জীবন-জীবিকার তাগিদে ইউরোপে এসে পাসপোর্টের নাম ঠিকানা জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিপাকে পড়েছে। ইতালিরসহ বিভিন্ন দেশের আশ্রয়কেন্দ্রে বন্দি প্রবাসী বাংলাদেশিরা শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউরোপে মূলধারার পরিবার খ্যাত সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কাছে অনলাইনে পাঁচ শতাধিক বাংলাদেশি তাদের অভিযোগ দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys