বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

২০৩১ সালে শেষ হচ্ছে গ্যাসের মজুত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: দেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাস যেটুকু রয়েছে তা আর মাত্র ১১ বছর ব্যবহার করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সে অনুযায়ী ২০৩১ সালে শেষ হচ্ছে গ্যাসের মজুত।

সোমবার সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে। যা ১১ বছর ব্যবহার করা যাবে। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার কারণে সম্ভাব্য স্থানে গ্যাসের কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশে বিদ্যমান গ্যাস ক্ষেত্রসমূহ থেকে বর্তমানে দৈনিক দুই হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে বলে জানান নসরুল হামিদ। তিনি বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী ২০১৯-২১ সাল নাগাদ দুটি অনুসন্ধান কূপ, ২০২২-৩০ সাল নাগাদ ১৩টি অনুসন্ধান কূপ এবং ২০৩১-৪১ সাল নাগাদ ২০টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স।

অপর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে ১২ দশমিক পাঁচ কেজি এলপিজির দাম ৭০০ টাকা। আর বেসরকারি খাতে বটলিংকৃত প্রতিটি ১২ কেজির সিলিন্ডার খুচরা পর্যায়ে ৯৫০ থেকে ১০০০ টাকা বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys