1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, গতবার এই সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে এবার কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৮৬টি।

অন্যদিকে, এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গতবার ৩ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৭২টি বেড়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ৩ হাজার ৬৮৫টি কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys