1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হাসপাতালে সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে টেস্ট খেলতে নামছে টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।

চট্টগ্রামের এই মাঠেই সবশেষ ওয়ানডে ম্যাচ শোচনীয়ভাবে হেরেছে লিটন দাসের দল। সেই বিস্মৃতি ভূলে ভালো কিছু দেওয়ার প্রত্যয় টেস্ট দলের।

তবে শুরুতেই শঙ্কা দানা বেধেছে টাইগার দলে। অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচে পাওয়া নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে।

আজ সবাই অনুশীলন করতে মাঠে নামলেও সাকিব নামেননি। তিনি মাঠে এসেই হাসপাতালের দিকে ছুটেছেন।

দলের সেরা এই অলরাউন্ডারের পিঠের চোটটা পুরোপুরি ভালো হয়নি।

ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিবের। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।

এর আগে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন সাকিব। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। কিন্তু সাকিবকে ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি।

আজ সবার আগে মাঠে এসেছেন টেস্ট অধিনায়ক। কিন্তু আজও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় কালো দাগ পড়ে গেছে। সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলন করেননি।

ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys