1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

হাসপাতালে পরীমনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন পরী নিজেই।

ওই ছবি ক্যাপশনে পরীমনি লেখেন, একটি দুর্ঘটনা। সেখান থেকে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি।

হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরীমনি। এরপর তার স্বজনরা আমাদের এখানে নিয়ে আসেন। রোববার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, শারীরিক দুর্বলতার সঙ্গে পরীমনির বমির ভাব রয়েছে। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ নিখাত শায়লা অধীনে পরীর চিকিৎসা চলছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় কাজ করতে গিয়েই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার প্রেম হয় তার। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। কিন্তু সেই খবর প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys