1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হাঙ্গেরি প্রবেশকালে বাংলাদেশিসহ ৮ অভিবাসী আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রোমানিয়া থেকে হাঙ্গেরি প্রবেশের সময় বাংলাদেশ, মিশর ও ভারতের আট অভিবাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তারা সেচকাজের হোস পাইপ বহনকারী একটি দীর্ঘ ট্রাকে করে নাডলাক দ্বিতীয় বর্ডার ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিলেন। ওই ট্রাকটির যাওয়ার কথা ছিল স্পেনে। কিন্তু সীমান্তে কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ার সময় তারা ধরা পড়ে যান। তাদেরকে কার্গো কম্পার্টমেন্টে আত্মগোপন করে থাকতে দেখা যায়। মঙ্গলবার আরাড বর্ডার পুলিশ এ তথ্য দিয়েছে। ট্রাকটি চালাচ্ছিলেন রোমানিয়ার একজন নাগরিক। তাদেরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, এসব অভিবাসী বাংলাদেশ, মিশর ও ভারত থেকে রোমানিয়া গিয়েছেন। সেখান থেকে হাঙ্গেরি যাওয়ার কথা ছিল।

সেখানে গিয়ে আশ্রয় প্রার্থনা করে আবেদন করার কথা ছিল। এ খবর দিয়েছে অনলাইন স্ট্রাইরিপেসার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys