1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

হাওরের ২৩ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হবে প্রধানমন্ত্রীকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনসহ হাওরে এখন উৎসবের আমেজ। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের জন্য খাবারের আয়োজন চলছে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে।

রাষ্ট্রপতির মিঠামইনের গ্রামের বাড়িতে হাওরের মিঠাপানির ২৩ জাতের মাছ আর অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে মুরগি, হাঁস, খাসি ও গরুর মাংস এবং নানা জাতের পিঠা। রাষ্ট্রপতির বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তৌফিক বলেন, বড় মাছের মধ্যে থাকবে আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতল ইত্যাদি। বঙ্গভবনের বাবুর্চি ও পরিবারের নারীরা মিলে খাবারের আয়োজন করছেন।

প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে স্বাগত জানাতে এক দিন আগেই গতকাল সোমবার বিকেলে মিঠামইন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সঙ্গে আছেন তার স্ত্রী রাশিদা হামিদসহ পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসে পৌঁছান। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে সেনানিবাসের উদ্বোধন ও পতাকা উত্তোলন করেন।

এরপর তিনি যাবেন রাষ্ট্রপতির কামালপুরের গ্রামের বাড়িতে। সেখানে তিনি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন সফরসঙ্গীকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys