1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ বছর আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম ফারজিন সুলতানা (৪১)। তিনি হজের ছয় দিন পর ১৪ জুলাই মারা যান। এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২০ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন।

আজ শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

হজ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, ফারজিন সুলতানার বাড়ি রাজধানী ঢাকার মিরপুরে। তার পাসপোর্ট নম্বর BW0389830। তার হজ গাইড মো. ফখরুদ্দিন, মোনাজ্জেম মো. আসাদুল হক মামুন।

এর আগে আরও ১৯ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, হজের ছয় দিন পর ১৪ জুলাই আরও দুইজন মারা যান- তারা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের মো. আজিজুল হক (৬৫) ও টাঙ্গাইল সদরের মো. মোস্তাফিজুর রহমান (৬১); ১৩ জুলাই মারা যান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মো. শাহজাহান সিরাজ (৫৮) ও সিলেটের বিয়ানী বাজার এলাকার মো. ফয়জুর রহমান (৫০)। হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০); ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮); এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫); ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।

এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০); ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১); ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)।

১৭ জুন মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪); এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪); আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ফিরতি ফ্লাইট শুরু হয়েছে; চলবে ৪ আগস্ট পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys