মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

স্কুলে পড়কালীন সময়ে এইচআইভি পরীক্ষা করিয়েছিলেন শিখর ধাওয়ান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: স্কুলে ফাইনাল পরীক্ষার আগেই এইচআইভি পরীক্ষা দিতে হয়েছিল! জীবনের গোপন এই তথ্য ফাঁস করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তবে কেন এমনটি করেছিলেন তিনি?

এক সাক্ষাৎকারে ধাওয়ান জানান, বাবা-মাকে না জানিয়ে মনের ইচ্ছা পূরণ করেছিলেন ধাওয়ান। তবে মনের আনন্দে শখ মেটালেও পরে এইডসের আতঙ্কে ভুগতে হয়েছিল কিশোর বয়সেই। খবর জি নিউজের।

আইপিএলের দল পাঞ্জাব কিংসের অধিনায়ক বলেন, ‘তখন আমার বয়স ১৪ বা ১৫। বাড়িতে না বলে মানালি গিয়েছিলাম। সেখানে গিয়ে পিঠে একটা ট্যাটু করাই। সেটা বাবা-মার কাছে প্রায় তিন-চার মাস লুকিয়ে রেখেছিলাম। পরে বাবা জানার পর খুব মেরেছেল। ট্যাটুটা করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন অত বুঝতাম না। যে সুচ দিয়ে আমাকে ট্যাটু করে দেওয়া হয়েছিল, সেটা আরও কত জনের শরীরে ব্যবহার করা হয়েছিল জানতাম না। বিষয়টা বোঝার পর খুব ভয় লেগেছিল। যদি এইডস হয়! সে জন্য এইচআইভি পরীক্ষা করিয়েছিলাম। পরীক্ষার ফল কিন্তু নেগেটিভ হয়েছিল।’

যদিও বাঁহাতি এই তারকা পরে নিজের শরীরে বেশ কয়েকটি ট্যাটু করিয়েছেন। প্রতিটি ট্যাটুর মানেও বলেছেন তিনি, ‘প্রথম ট্যাটুটা করাই পিঠে। সেটা একটা কাঁকড়া বিছের ছবি। তখন ওটাই পছন্দ হয়েছিল। পরে ওটার ওপর আরও নকশা করিয়েছি। দ্বিতীয় ট্যাটু করাই হাতে। সেটা শিবের ছবি। আরও একটা ট্যাটু আছে। সেটা অর্জুনের।’

ধাওয়ান ভারতীয় দল থেকে বর্তমানে ছিটকে গিয়েছেন। আপাতত তার লক্ষ্য আইপিএলে নিজের সেরাটা দেওয়া। পঞ্জাবকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করতে চান অধিনায়ক হিসাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys