1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৃজিত করোনায় আক্রান্ত, মেয়েকে নিয়ে আলাদা মিথিলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা মেয়েকে নিয়ে বাড়ির আলাদা ঘরে থাকছেন। শনিবার রাতে টুইট করে সৃজিত নিজেই এ অবস্থা জানিয়েছেন।

সারা বিশ্বের মতো টালিউডে করোনার সংক্রমণ ও আতঙ্ক বাড়ছে। গত দুই দিনে সৃজিত ছাড়া আক্রান্ত হয়েছেন টলিউডের আরও তিনজন। শনিবার টুইটে সৃজিত লিখেছেন, ‘কোভিড পরীক্ষা করে জানতে পেরেছি, আমি কোভিডে আক্রান্ত। নিজেকে সবার কাছ থেকে আলাদা রেখেছি।’ সতর্ক করে সৃজিত লিখেছেন, ‘গত ৭২ ঘণ্টায় যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব, নিজের কোভিড টেস্ট করিয়ে নিন।’

গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, একই ছাদের নিচে থাকলেও করোনা পজিটিভ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি। মিথিলা ও তাঁর মেয়ে আয়রা সঙ্গেই ছিলেন। সৃজিত করোনা পজিটিভ জানার পরই আলাদা হয়েছেন দুজন।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সুরকার জিৎ নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। এরপরই খবর আসে সৃজিতের। তবে সৃজিত অমিক্রণে আক্রান্ত কি না, তাঁর উপসর্গ থেকে এখনো সেটা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys