1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

সু চির আরও ৪ বছরের কারাদণ্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত একটি আদালত সোমবার অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছে। লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ওয়াকি-টকি রেখে রপ্তানি-আমদানি আইন লঙ্ঘনেএবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি শাস্তি একই সঙ্গে চলবে।

এর আগে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।

৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। সবগুলোর রায় হলে তার ১০০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।

অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করে রাখা হয়েছে।

সু চির সমর্থকরা বলছেন, তার বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে, সেগুলো ভিত্তিহীন। সামরিক বাহিনী ক্ষমতা সুসংহত করার জন্যই তার রাজনৈতিক জীবন শেষ করে দিচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys