1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সুশান্তের সেই ফ্ল্যাটটি ভয়ে কেউ ভাড়া নেন না

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের যে ফ্ল্যাটে বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছিলেন, সেটি গত আড়াই বছর ধরে খালি পড়ে আছে। মালিক বিক্রির চেষ্টা করলেও কেউ কিনতে আসেননি। এ নিয়ে বেশ সমস্যায় পড়েছেন ফ্ল্যাটের মালিক।

তবে সম্প্রতি ফ্ল্যাটটি ভাড়া দিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মাসে ৫ লাখ টাকায় ফ্ল্যাটটি ভাড়া নেওয়া যাবে।

রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তার প্রোফাইলে ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিয়েছেন।

রফিক জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক আর কোনো বলিউড তারকাকে ভাড়া দিতে চাইছেন না। কর্পোরেট জগতে কাজ করেন, এমন কোনো ব্যক্তিকে ভাড়া দিতে চাইছেন।

কেন এতদিন ভাড়া হয়নি- সে বিষয়ে তিনি জানান, সবাই ভয় পাচ্ছিলেন ফ্ল্যাটটিতে উঠতে। কারণ এখানে সুশান্ত মারা গিয়েছিলেন। তবে সম্প্রতি কেউ কেউ ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। এজন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

২০২০ সালের ১৪ জুন বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ফাঁকা পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys