1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সিলেটে দুই আন্তর্জাতিক ফ্লাইট চালু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: শারজাহ পৌঁছেছেন সিলেটের ১৬৪ বিমানযাত্রী। সিলেট-শারজাহর প্রথম সরাসরি ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে গত ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়। এ নিয়ে চলতি সপ্তাহে সিলেট থেকে দুটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় রাত ২টায় শারজাহ পৌঁছায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট পৌঁছার কথা। এরপর বেলা ১১টায় সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।

বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, এ সপ্তাহে দুটি আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের অনেক ভোগান্তি কমেছে। কারণ, শারজাহর এ ফ্লাইটটি ধরতে আগে তাদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। ওসমানী বিমানবন্দর থেকে এ ধরনের ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys