1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সাকিব ছাড়া জিতলেও তার গুরুত্ব কমেনি : মাশরাফী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তারুণ্যনির্ভর দল নিয়ে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। টানা ৩২ ম্যাচ হারের পর টাইগারদের এমন জয়ের দিনেও দলে ছিলেন না সাকিব আল হাসান ও সেরা ওপেনার তামিম ইকবাল।

মাউন্ট ম্যাঙ্গুইনতে সাকিব-তামিমরা না থাকায় তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন বলে মনে করেন অনেকেই। দলে সিনিয়রদের গুরুত্বও নিয়েও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যদিও একটি জয় দিয়ে সাকিব কিংবা তামিমের অবদানকে দূরে ঠেলে ফেলতে রাজি নন টাইগারদের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফীর মতে, বাংলাদেশ দলে সাকিব-তামিমের গুরুত্ব এখনো ফুরিয়ে যায়নি। যখনই এই দুই ক্রিকেটার দলে যোগ দেবেন, তখনই দল আরো শক্তিশালী হয়ে উঠবে।

এশিয়ান মোটরবাইক লিমিটেডের আয়োজিত এক অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। মাশরাফী বলেন, ‘এক ম্যাচ আমরা জিতেছি বলে সাকিবের গুরুত্ব কম এটা যারা ভাবছে সেটাও যেমন ভুল ভাবছে, আবার যদি কেউ ভেবে থাকতো কারো জন্য এ বাংলাদেশ থেমে থাকবে না সেটাও ঠিক।’

বয়স হিসেবে আর কয়েকটা বছর পর ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব-তামিমরা। তবে বাংলাদেশ টিম তখন থেমে থাকবে না জানিয়ে ম্যাশ বলেন, ‘বাংলাদেশ টিম চলতেই থাকবে। একটা সময় না একটা সময় সাকিব, তামিম সবাই রিটার্ড করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সুতরাং এটা ভাবার কিছু নেই। সাকিব যদি এখন যুক্ত হয় টিমের সাথে, টিমে শক্তিমত্তা আরো বাড়বে, এটাই আমাদের ভাবা উচিত।’

সাকিব কিংবা তামিমদের ছাড়া জিতে নেতিবাচক চিন্তাভাবনা করার পক্ষে নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পজেটিভ চিন্তার আহবান জানিয়ে তিনি বলেন, ‘কেন আমরা নেগেটিভ চিন্তা করছি, যে সাকিব নাই একটা লেসন হলো। হ্যাঁ একটা লেসন হলো যে, সাকিবকে ছাড়া টিম যে নিজেদের দুর্বল ভাবতো সে জায়গা থেকে একটা লেশন নিজেরা নিজেদের দিতে পারল। একই সময় আরেকটা জিনিস হলো সাকিব যখন টিমে ঢুকবে তাতে শক্তিমত্তা আরো বাড়বে। সাকিব তামিম যা কিছু দিয়েছে, তারা যোগ হলে টিম আরো ভাল করবে।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys