1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সম্মান-মর্যাদার সঙ্গে জনগণের সেবা করবো: রাজা তৃতীয় চার্লস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন। এতে তিনি সম্মান, মর্যাদা ও ভালোবাসার মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের সেবা করার অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বাকিংহ্যাম প্যালেস থেকে তিনি এ ভাষণ দেন।

ভাষণের শুরুতেই তিনি বলেন, আজ আমি গভীর দুঃখের অনুভূতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি।
তিনি বলেন, যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।

মাকে স্মরণ করে তিনি বলেন, মহামান্য রানি, আমার প্রিয় মা তার সারা জীবন আমার এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে ছিলেন। তার ভালোবাসা, স্নেহ, দিক নির্দেশনা, বোঝাপড়া সবকিছুর জন্যই আমরা তার কাছে ঋণী।

বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে।
তথ‌্যসূত্র: বিবিসি

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys