1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সংগীতে কাঁপবে সৌদি, দর্শকদের জন্য থাকবে সিসা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: এমডিএল বিস্টের আয়োজনে ডিসেম্বরের প্রথম ৩ দিন সংগীতের শব্দে কাঁপবে সৌদি আরবের রাজধানী রিয়াদ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সংগীত আয়োজনে অংশ নেবেন সংগীতের বিভিন্ন ঘরানার অনেক সংগীতশিল্পী। এর মধ্যে রয়েছেন ডিজে স্নেক, ডিজে খালিদের মতো র‍্যাপার। অংশ নেবেন আমেরিকার সংগীত জগতের বড় তারকা ব্রুনো মারস।

এরই মধ্যে ‘সাউন্ড স্ট্রম’-এর শিরোনামে আয়োজিত এই সংগীত উৎসবের টিকিট ছাড়া হয়েছে অনলাইনেও।

টিকিটের ক্যাটাগরি রাখা হয়েছে চারটি। জেনারেল অ্যাডমিশন ক্যাটাগরিতে টিকিটের দাম রাখা হয়েছে ২৪৯ সৌদি রিয়েল। এই টিকিটে সংগীত উপভোগের পাশাপাশি ফুড স্টল ও রিটেইল স্টলগুলোতেও প্রবেশাধিকার পাবেন।

২ হাজার ৭৯৯ সৌদি রিয়ালে প্রিমিয়ামের টিকিটে পার্কিংয়ের সুবিধাও পাবেন দর্শক।

৫ হাজার ৬৯৯ রিয়ালে ভিআইবি (ভেরি ইম্পর্টেন্ট বিস্ট) টিকিটে থাকছে পানীয় ও খাবার ফ্রি।

ভিআইবি বক্স হচ্ছে সবচেয়ে অভিজাত টিকিট। যা সরাসরি কেনার সুযোগ ওয়েবসাইটে সরাসরি রাখা হয়নি। এই টিকিট পেতে এমডিএল বিস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই টিকিটধারী ব্যক্তি ফ্রি পানীয় ও খাবারের পাশাপাশি সিসা সেবনের সুযোগও পাবেন।

এমডিএল বিস্টের ওয়েবসাইটই বলছে সাউন্ড স্ট্রম শুরু হতে আর বাকি আছে ২৩ দিন সৌদি আরবে চলমান সামাজিক সংস্কারের অংশ হিসেবে উন্মুক্ত কনসার্টের ওপর বিধিনিষেধ তুলে দেওয়া হয় ২০১৬ সালে।

এরপরে ২০১৯ সালে এমডিএল বিস্ট প্রথমবারের মতো উন্মুক্ত সংগীত উৎসব আয়োজন করে। ৩ দিনের সেই উৎসবে ১৫০ জনের বেশি সংগীতশিল্পী অংশ নেন এবং ৪ লাখ ৫০ হাজারের বেশি দর্শক যোগ দেন।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ভার্চুয়ালি আয়োজন করা হয় এমডিএল বিস্টের প্রোগ্রাম।

২০২১ সালের সংগীত উৎসবে ২০০ জনের বেশি সংগীতশিল্পী অংশ নেন। ৭ লাখ ৫০ হাজারের বেশি দর্শক। ৪ দিনব্যাপী চলে এই সংগীত উৎসব।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys