মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

শ্লীলতাহানির শিকার ঢাবি ছাত্রীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় শ্লীলতাহানির শিকার ঢাবি ছাত্রীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। তবে খুব গুরুতর কোনো আঘাত না থাকায় শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তারা।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। কিছু আঘাত হয়েছে ধর্ষণকারী দ্বারা। আর কিছু হয়েছে ঘটনাস্থলের কারণে।

তিনি বলেন, জঙ্গলের কারণে তার পায়ে কিছু আঘাত হয়েছে। তার গলায় আমরা ধর্ষণকদের হাতের চিহ্ন পেয়েছি। যেখানে বোঝা গেছে যে ধর্ষণকারী তাকে গলা টিপে ধরে ছিল। হাতে একই চিহ্ন আছে, যেটা থেকে অনুমান করা যায় তাকে আঘাত করা হয়েছে। লাথি মারা হয়েছে এরকম আঘাতের চিহ্নও পেয়েছি।

তার শরীরে ধর্ষণের আলামত পেয়েছি জানিয়ে সোহেল মাহমুদ বলেন, তাকে একজন না একাধিক জন মিলে ধর্ষণ করেছে তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেগুলো থেকে প্রতিবেদন আসলেই জানা যাবে।

সহপাঠীকে নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাবি ক্যাম্পাস

তিনি এখন শঙ্কামুক্ত হলেও তার মধ্যে সংশয় আছে। যেহেতু তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই, ফলে দু-একদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

প্রসঙ্গত, রোববার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা এলাকায় শ্লীলতাহানির শিকার হন ঢাবির ওই ছাত্রী। ওই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys