সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মোদি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে শেখ হাসিনাকে টেলিফোন করে নরেন্দ্র মোদি এই শুভেচ্ছা জানিয়েছেন।

বন্ধুপ্রতীম দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এসময় ১৫ মিনিট ফোনালাপ হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ উৎসব। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাজুড়ে মানুষ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণের উৎসবে মেতেছে।

বিশ্বের দেশে দেশে আনন্দ-উদ্দীপনা, উচ্ছ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। ২০১৯ সালকে বিদায় জানিয়ে আগামী ২৪ ঘণ্টায় একে একে ২০২০ সালকে বরণ করে নেবে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো।

এশিয়ার বিভিন্ন দেশ এবারও বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো ও চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজির আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys