1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

শুরু হচ্ছে ভারতীয় হাইকমিশনের ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের উদ্যোগ ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’কার্যক্রম। আগামীকাল রবিবার ‘আমরা ফিরে আসছি’শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হবে।

এ কার্যক্রমে প্রতি বছর বাংলাদেশের ১০০ জন সম্ভাবনাময় তরুণদের ভারত ভ্রমণের সুযোগ দেওয়া হয়। যার মাধ্যমে তারা ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন, জনগণের সঙ্গে মিশতে পারেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পান। সব মিলিয়ে ভারতকে চেনার একটি জানালা হিসেবে কাজ করে এ কার্যক্রম।

২১ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা এতে আবেদন করতে পারবেন। সেখান থেকে ১০০ জন বাছাই করা হয়। ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys