1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

শুটিংয়ে ফিরলেন রনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: প্রায় দেড় মাস পর আবার নিজের জগতে ফিরলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান ও উপস্থাপক আবু হেনা রনি। আজ সোমবার আবার শুটিং শুরু করেছেন। ফেরার জন্য মুখিয়ে ছিলেন এই অভিনেতা। তিনি জানালেন, এখন সুবিধামতো ও পরিস্থিতি বুঝে কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ, এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। বাসা থেকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়।

বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’ নিয়মিত উপস্থাপনা করতেন রনি। তাঁর দুর্ঘটনাজনিত অসুস্থতায় অনুষ্ঠানটির শুটিং বন্ধ ছিল। সোমবার শুটিংয়ে ফিরে খুশি রনি। অনুষ্ঠানে তাঁর অতিথি ছিলেন আঁখি আলমগীর ও গোলাম কিবরিয়া তানভীর। আবু হেনা রনি বলেন, ‘একজন শিল্পী কাজে ফেরার জন্য সব সময় মুখিয়ে থাকেন। দীর্ঘ দেড় মাস কাজের বাইরে থেকে এখনো প্রতিটা মুহূর্তে মনে হয়েছে, আবার কবে কাজে ফিরব। সৃষ্টিকর্তার রহমতে ও সবার দোয়ায় আমি এখন অনেকটা সুস্থ। আজ কাজে ফিরলাম। ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমার জন্য।’

‘টক মিষ্টি ঝাল’ বাংলাভিশনে প্রচারিত হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘আবু হেনা রনির দুর্ঘটনার কথা শোনার পর আমরা সকলে মর্মাহত হয়েছিলাম। তাকে শুটিংয়ে ফিরে পেয়ে আমাদের ভালো লাগছে। শুরু থেকেই “টক মিষ্টি ঝাল” অনুষ্ঠানের উপস্থাপনা করে এসেছে সে। অনুষ্ঠানটি সবার মধ্যে বেশ জনপ্রিয়। আশা করছি এখন সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

গত মাসের মাঝামাঝি সময়ে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। সেই ঘটনায় দগ্ধ হন আবু হেনা রনি। সেদিনের সেই ঘটনা প্রসঙ্গে রনি প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘প্রায় ১০০ গ্যাস বেলুন ছিল। ওই বেলুনগুলো উড়ে যাওয়ার কথা, কিন্তু ওড়েনি। পরে শুনেছিলাম, বেলুনে লোকাল গ্যাস ব্যবহার করা হয়েছিল। এমনকি লোকালভাবে এগুলো বানানো হয়েছিল। যারা বেলুনগুলো বানিয়েছিল, তারা বলল, গ্যাস বেলুনগুলো যে উড়ছে না তার কারণ, এর সঙ্গে থাকা শুভ উদ্বোধন লেখা কাপড়টা ভারী। ওটা কেটে ফেলতে হবে। কাটার জন্য আশপাশে কিছুই ছিল না। পরে ম্যাচলাইটের আগুন দিয়ে কেটে ফেলতে গিয়ে গ্যাস বেলুনগুলো আগুনের উৎস পায়। মুহূর্তের মধ্যে সব বেলুনে বিস্ফোরণ ঘটে।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার সময়ে রনি
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার সময়ে রনিছবি: সংগৃহীত
বেলুনের বিস্ফোরণে ফুসফুসের অবস্থা খুবই গুরুতর ছিল। সবার আগে সেটির চিকিৎসা হয়েছে। গলায় কিছুটা সমস্যা ছিল, এখন ঠিক হয়েছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys