1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

শিশু ধর্ষণ করে ‘পালিয়ে যাচ্ছিল’, পায়ে গুলি করল পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: ভারতের হাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্তকে গতকাল সকালেই আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে ধরা পড়ার পর পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই সময় পুলিশ তার পায়ে গুলি করেছে।

হাপুরের পুলিশ প্রধান সঞ্জীব সুমন জানান, অভিযুক্ত ‌দলপতকে গ্রেপ্তারের পর ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য। তখন পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশের দিকেই তাক করেন। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলি লাগে তার পায়ে। এখন হাসপাতালে ভর্তি তিনি।

কয়েক দিন আগে শিশুটির অভিভাবক এবং প্রতিবেশিদের অভিযোগ শুনে, অভিযুক্তের তিনটি স্কেচ প্রকাশ করে পুলিশ। এরপর দলপত নামে ওই অভিযুক্তের ছবিও প্রকাশ করা হয়। তাকে ধরে দিতে পারলে বা কোনো তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।

গত বৃহস্পতিবার নদীর পাশে অভিযুক্ত দলপতের কিছু কাপড় আর একটি সুইসাইড নোট পায় পুলিশ। তাতে লেখা আছে, পুলিশের এনকাউন্টারে মরতে চাই না। তাই আত্মহত্যা করলাম। যদিও শেষ পর্যন্ত জানা যায়, পুলিশকে বোকা বানাতে এসব করেছেন তিনি।

গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে বারবার ভুয়া এনকাউন্টারে মানুষ মারা অভিযোগ উঠেছে। গত মাসে গ্যাংস্টার বিকাশ দুবে এবং তার সহযোগীদেরও এনকাউন্টারে মেরেছে পুলিশ। দলপত এবার প্রাণে বেঁচে গেছেন।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys