সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

লাইভে দাঁত খুলে পড়লো সংবাদ পাঠিকার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: ইউক্রেনের লাইভ ক্যামেরার সামনে খবর পড়া কালে হঠাৎ সামনের একটা দাঁত খুলে বেরিয়ে আসে সংবাদ পাঠিকা মারিচকা পাদালকোর। বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এ প্রসঙ্গে মারিচকা পাদালকোর ইনস্টাগ্রামে লেখেন, বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ব্যাপারটা কেউ ধরতে পারেনি। কিন্তু ঘটনাটা আমার দর্শকদের শ্যেন দৃষ্টি এড়ায়নি। তারা ঠিক ধরে ফেলেছেন।

মারিচকা পাদালকো ইনস্টাগ্রামে তার দাঁত বেরিয়ে আসার ভিডিওর নিচে এই মন্তব্য করেছেন।

মিস পাদালকো জানিয়েছেন বছর দশেক আগে একটা দুর্ঘটনায় তার সামনের দাঁতটা দুর্বল হয়ে যায়। তার মেয়ে ধাতুর তৈরি একটা ঘড়ি ঘোরাতে গিয়ে সেটা হঠাৎ তার দাঁতে এসে লাগে। দাঁতটা সারানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হয়ে ওঠেনি।

টিভি চ্যানেল তাদের প্রথামাফিক প্রথমে তার ওই সংবাদ পাঠের ভিডিও ইউটিউবে পোস্ট করতে চায়নি।

তবে মিস পাদালকো বলেন, এই ঘটনা দেখে দর্শকরা যে পরিমাণ সহানুভূতি ও সমর্থন তাকে জানিয়েছেন তাতে তিনি অভিভূত। এসময় যে কোন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাই বড় কথা বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys