1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রায়হানের মায়ের অনশন ভাঙালেন মেয়র আরিফ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেটে রায়হানের মায়ের অনশন ভাঙালেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিকেল ৫ টায় মেয়র সিটি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে রায়হানের মায়ের অনশনস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে যান। এ সময় সেখানে কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। মেয়র এ সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। বলেন- দিনভর অনশনে রায়হানের মা অসুস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসা প্রয়োজন। তিনি বলেন- রায়হানের খুনীদের গ্রেপ্তার করতেই হবে। এবং এই সিলেটের মাটিতে খুনীদের বিচার করতে হবে।

ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান মেয়র। তারা পলাতক আকবরকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বলেন- রায়হানের খুনীদের গ্রেপ্তার না করলে এই সিলেটের মানুষ রাস্তায় নেমে আসবে। এজন্য সকল দায়ভার নিতে হবে সিলেটের প্রশাসনকে। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিটি কাউন্সিলরসহ পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys