1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

রাজধানীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর আগে আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকের বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ডিউটি অফিসার খালিদ হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys