1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রাজকীয় জীবন ছেড়ে চাকরিতে হ্যারি-মেগান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজ পরিবারের দ্য ডিউক প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল একটি বিনিয়োগ ফার্মে যোগ দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ফার্ম এথিকে যোগ দিয়েছেন হ্যারি-মেগান।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) এথিকের ওয়েবসাইটে বলা হয়, হ্যারি ও মার্কেল ফার্মটিতে ‘ইমপ্যাক্ট পার্টনারস’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিষ্ঠানে হ্যারি ও মার্কেলের কাজের প্রকৃতি কী রকমের হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ ছাড়া তাদের পারিশ্রমিক কত হবে, তা–ও প্রকাশ করেনি এথিক। ২০১৫ সালে এথিক প্রতিষ্ঠিত হয়। তারা কেবল এমন কোম্পানিতেই বিনিয়োগের দাবি করে, যা মানুষ ও পৃথিবীর প্রতি শ্রদ্ধাশীল। এথিক ধনী গ্রাহকদের পরামর্শ দেয়, কীভাবে তাদের অর্থ আরও টেকসইভাবে বিনিয়োগ করতে হয়। তারা জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেয়।

নতুন চাকরি সম্পর্কে হ্যারি ও মার্কেল বলেছেন, তারা আশা করছেন যে এথিকের সঙ্গে তাদের অংশীদারত্ব আরও অধিকসংখ্যক তরুণদের টেকসই কোম্পানিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করবে।

এক বিবৃতিতে এই দম্পতি বলেছেন, ‘আমরা যখন একে অপরের মধ্যে বিনিয়োগ করি, তখন আমরা আসলে বিশ্বকেই বদলে দিই।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys