1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

রবীন্দ্রনাথ-নজরুল দেবতা নন: নোবেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কন্টেন্ট তৈরির অভিযোগে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সেখানে তাকে বিকৃত সুরে গান গাওয়া, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে অভিনয় এবং কন্টেন্ট তৈরি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টিতে ‘ব্যক্তিগত স্বাধীনতায়’ প্রশাসনের হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন অনেকেই।

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের সারেগামাপা প্রতিযোগিতায় পরিচিত পাওয়া কন্ঠশিল্পী নোবেল। আজ শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!’

ওই পোস্টে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদান রাখেননি মন্তব্য করে নোবেল লিখেন, ‘যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই, তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এ দেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys