1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যৌনপল্লীর শিশুরা পেল শিক্ষা উপকরণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত কয়েক শ শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

আজ বুধবার দুপুরে দৌলতদিয়া পল্লীর মুক্তি মহিলা সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লীর যৌনকর্মীদের শিশুসন্তানদের প্রত্যেকের হাতে শিক্ষা উপকরণ স্কুলব্যাগ তুলে দেন।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্যের সভাপতি যৌনকর্মী ঝুমুর আক্তার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys