1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

যে শহরে মাসে শতাধিক নারী নিখোঁজ হচ্ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের পুনে শহরে প্রতি মাসে শতাধিক নারী নিখোঁজ হচ্ছে। নিখোঁজ হওয়া অধিকাংশ নারীর বয়স ১৬ থেকে ২৫ বছর। এ ঘটনায় ‍পুনে শহরে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশের ভাষ্য, অনেকে স্বেচ্ছায়, আবার বাড়ি থেকে চাকরি করার অনুমতি না দেওয়ায় অনেকে বাড়ি ছেড়ে গেছে। আবার কেউ ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে বাড়ি ছেড়েছে।

advertisement
পুণের পিঁপরী চিঁচড়ের পুলিশ কমিশনার জানিয়েছেন, মে মাসে ১৩৫ জন ও জুনে ১৮৬ জন নিখোঁজ হয়েছে। চলতি বছরে পুনে শহরের বিভিন্ন থাকায় ৮৮৫ নারী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৩৯৬ জন উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুণে শহরের চিত্র পাল্টে যেতে শুরু করেছে।

উদ্ধার হওয়া নারীরা জানিয়েছে, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল। আবার চাকরি করার অনুমতি না দেওয়ায় অনেকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কেউ আবার ভালবাসার মানুষের হাত ধরে বাড়ি ছেড়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

মহারাষ্ট্র আইন পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীলম গোর্হে জানান, তিনি ২০২০ সাল থেকে নারী নিখোঁজের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ‘মুসকান’ নামের একটি প্রকল্পও শুরু করা হয়েছিল। এই প্রকল্পের একটি বৈঠকে তিনি বিষয়টি আলোচনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys