1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

যে কারণে বিয়ে করেননি লতা মঙ্গেশকর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর টানা ২৮ দিন ধরে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন। আজ রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে আচমকাই যেন থমকে গেছে গোটা সুরের দুনিয়া। চারিদিকে এক নিশ্চিত নিস্তব্ধতা আর স্বজন হারানোর হাহাকার।

জানা গেছে, ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি লতা মঙ্গেশকর। তার এই বিয়ে না করা নিয়ে আছে নানা ধরনের গুঞ্জন। ওড়িশা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, লতা প্রেমে পড়েছিলেন একবার। তার বড় ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের খুব কাছের বন্ধু মাহারাজা রাজ সিংয়ের প্রেমে পড়েছিলেন তিনি।

জানা যায়, একবার লতার বাড়িতে চায়ের দাওয়াতে গিয়েছিলেন মহারাজ। সেখানেই প্রথম লতার সঙ্গে তার পরিচয় হয়। তারপর গড়ে ওঠে বন্ধুত্ব। রাজ লতাকে ভালোবেসে ‘মিঠু’ বলে ডাকতেন। মহারাজ সবসময় তার পকেটে একটা রেকর্ড প্লেয়ার রাখতেন যেখানে সবসময় লতার গাওয়া গানগুলো বাজতো।

রাজ তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। লতাকে বিয়ে করে সংসার পাততে চেয়েছিলেন তিনি। কিন্তু তাদের বিয়েতে বাধ সাধেন রাজের পরিবার। তারা বলেন, কোনো সাধারণ মেয়েকে তারা তাদের পরিবারের পুত্রবধূ করবেন না। আবার রাজ লতাকে বলেন, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না। মা-বাবা মেনে না নেওয়ায় রাজও থেকে গিয়েছিলেন অবিবাহিত।

অন্যদিকে লতা বলতেন, তিনি কখনো বিয়ে করবেন না। নিজের পরিবারের প্রতি তার অনেক দায়িত্ব আছে। তিনি তার পরিবারকে নিয়েই গোটা জীবন কাটাতে চান। তবে ধারণা করা হয়, তাদের দুজনের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তারা কেউ কখনো অন্যকে বিয়ে করেনি।

উল্লেখ্য, ১৯২৯ সালে মধ্যপ্রদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম লতা মঙ্গেশকর। ছোট থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা, তবে হিন্দি ছবির গান শুনতে নিষেধাজ্ঞা ছিল। পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের সবচেয়ে বড় সন্তান লতা, কৈশরে পা দিয়েই বাবা-কে হারান গায়িকা। ভাই-বোনেদের দায়িত্ব অভিভাবকের মতো পালন করেছিলেন ছোট্ট লতা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys