1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

যেসব দেশে হয় দীর্ঘ সময়ের রোজা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: করোনা মহামারির ছোবল কাটিয়ে বিশ্বব্যাপী আবারও স্বমহিমায় উদযাপিত হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। গত দুই বছর করোনার কারণে ঘরবন্দি থাকলেও এবার কোনো বিধিনিষেধ ছাড়াই রমজানের বিভিন্ন ইবাদতে অংশ নিচ্ছেন মুসলিমরা।

পবিত্র রমজান মাসে বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা রোজা রাখছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়।

পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময় নিয়ে পার্থক্য রয়েছে। বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দুই ঘণ্টা পরই সেহরি খেতে হয়৷ অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার।

আজ আমরা জেনে নেব বিশ্বের কোন দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয়।

আইসল্যান্ডে ২১ ঘণ্টা রোজা

আইসল্যান্ডে এক হাজার জনেরও কম মুসলমানের বাস৷ তাদের মধ্যে যারা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করেন, তারা একদিক থেকে বিশ্বের আর সব ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান৷ আইসল্যান্ডে এবারের রোজার শুরুতে সেহরি খেতে হচ্ছে রাত ৩টায় আর ইফতার পরের দিন রাত সাড়ে ৯টায়৷ রোজার শেষ নাগাদ সেহরি খেতে হবে ২টা ২০-এ আর ইফতার রাত ১১টায়। সব মিলিয়ে সময় দাঁড়াচ্ছে ২১ ঘণ্টা!

২০ ঘণ্টা রোজা রাখেন সুইডেনের মুসলিমরা

খুব গরমের মধ্যে রোজা হলে সুইডেনের মুসলমানদেরও কষ্টের সীমা থাকে না৷ দেশটির আট লাখ মুসলমানের মধ্যে যারা রোজা রাখেন, তাদের ইফতারের মাত্র চার ঘণ্টা পরই সেহরি খেতে হয়৷ সুইডেনের মুসলমানদের অনেক দিন সেহরির প্রায় ২০ ঘণ্টা পর ইফতার খেতে হয়৷

১৯ ঘণ্টা পর সূর্য ডোবে আলাস্কায়

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৩ হাজার মুসলমানের মধ্যে কেউ কেউ আজকাল সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সেহরি আর ইফতার করতে শুরু করেছেন৷ গ্রীষ্মকালে ভীষণ গরম থাকে সেখানে৷ তার ওপর কোনো কোনো দিন সূর্যোদয়ের ১৯ ঘণ্টা পর সূর্য ডোবে৷

জার্মানিতে ১৭ ঘণ্টা পর ইফতার

রমজান মাসের সময় দিন খুব বড় হলে জার্মানির মুসলমানদেরও রোজা রাখতে ভীষণ কষ্ট হয়৷ এ বছর জার্মানির বার্লিনে ধর্মপ্রাণ মুসলমানদের সেহরি খেতে হচ্ছে রাত প্রায় ৪টায় আর ইফতার রাত পৌনে ৯টায়৷

ইংল্যান্ডেও ১৭ ঘণ্টা রোজা

ইংল্যান্ডে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য প্রায় ১৭ ঘণ্টা৷ প্রথম রমজানে সেহরি খেতে হবে প্রায় সাড়ে ৩টার মধ্যে ইফতারের সময় পরের দিন সন্ধ্যা সোয়া ৮টা নাগাদ, যা শেষ রোজায় প্রায় ৯টায় গিয়ে ঠেকবে৷

কানাডায় ১৬ ঘণ্টা পর ইফতার

এখন প্রায় ১০ লাখ মুসলমান আছে কানাডায়৷ সবচেয়ে বেশি মুসলমানের বাস টরন্টোতে৷ এবার কোনো কোনো দিন সেহরির প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা পর ইফতারি খেতে হবে তাদের৷

তুরস্ক – সাড়ে ১৫ ঘণ্টা

মুসলিমপ্রধান দেশ তুরস্কেও গরমকালে রোজা রাখতে হয় খুব কষ্ট করে৷ এবার সেহরির প্রায় ১৫ ঘণ্টা পর ইফতার করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের৷

সূত্র: ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys