1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

যুব মহিলা লীগ নেত্রীর মাদক সেবনের ছবি ভাইরাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরে বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বিকালে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব মহিলা লীগ গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভার মাদক সেবনের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন, তার মাদক সেবনের ছবি ভাইরাল হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys