1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ম্যারাডোনাকে সম্মান জানিয়ে যা বললেন মেসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: শুক্রবার দিনগত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার কিংবদিন্ত ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানিয়েছেন দলটির বর্তমান অধিনায়ক লিওনেল মেসি।

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর মেসি বলেন, ডিয়েগো ম্যারাডোনা স্বর্গ থেকে আমাদের দেখছেন। সবাইকে অনুপ্রেরণা জোগাচ্ছেন। বিশ্বকাপের শেষ পর্যন্ত এটা একই রকম থাকবে।

ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি আরও বলেন, ম্যারাডোনা মন-প্রাণ দিয়ে আর্জেন্টিনাকে ভালোবাসতেন। সর্বদা আমাদের সঙ্গে ছিলেন। এখনো সঙ্গেই আছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমান কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচ খেলে ৩৪ গোল করেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০০৮ সালের নভেম্বর থেকে আঠারো মাস জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys