1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মেধা ভিত্তিক অভিবাসনে অগ্রাধিকার দেয়া হবে ব্রিটেনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: ব্রিটেনে মেধা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। মেট্রো নিউজ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ব্রিটেন তার অভিবাসন নীতি পরিবর্তন করছে। নতুন এই নীতির আওতায় বন্ধ করা হবে অবাধ অভিবাসন এবং মেধা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেয়া হবে। নতুন এই নীতি ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে।

বন্ধ করা হবে বিদেশি অপরাধীদের ব্রিটেনে প্রবেশ। যে সব বিদেশীরা ১ বছর বা তার বেশি কারাদন্ড ভোগ করেছেন তাদের ব্রিটেনে প্রবেশের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এরপর থেকে যারা ব্রিটেনে বাস করতে এবং কাজ করতে চান তাদের ভিসার জন্য আবেদন করতে ৭০ পয়েন্ট অর্জন করা লাগবে।

এই পয়েন্টগুলোর মধ্যে থাকবে ইংরেজি ভাষার দক্ষতা, প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির প্রস্তাব এবং নূন্যতম বেতন। স্বাস্থ্যখাতে কর্মীদের জন্য আলাদা ভিসা রাখা হবে এবং যে সব শিক্ষার্থীরা ব্রিটেনে ৪ বছরের শিক্ষা জীবন সমাপ্ত করেছেন তারা আরও ২ বছর ব্রিটেনে থাকার অনুমতি পাবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys