1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

মেক্সিকোতে বাংলাদেশিসহ আটক ৬০০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সরকার। গত শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দু’টি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার (২০ নভেম্বর) মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা ট্রাক দু’টির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত এসব অভিবাসীদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।

আইএনএম জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক।

এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছেন।

মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট আরও জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে দু’টি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। হয় তাদের সকলকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, নয়তো তাদের সবাইকেই বসবাসের সুযোগ দেওয়া হবে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে এসব অভিবাসী মেক্সিকোতে ঢুকেছিলেন। আটককৃত এসব অভিবাসনপ্রত্যাশীর দাবি, নিজ নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই সেখানে এসেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys