1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুচমুচে জিলাপির রেসিপি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

এবার রমজান মাসে এলেও নেই দুপুরের পর থেকেই ইফতারের দোকানে দীর্ঘ লাইনের চিরচেনা সেই দৃশ্য। করোনার ভয়াবহ এই সময়ে সবাই যখন ঘরে, তখন ইফতারও তৈরি হচ্ছে নিজেদের রান্নাঘরেই। আর ইফতারের কমন আইটেম সবার প্রিয় জিলাপি।

জেনে নিন সবচেয়ে সহজে কম সময়ে ও অল্প খরচে কীভাবে তৈরি করবেন শাহী জিলাপি:

উপকরণ
ময়দা দেড় কাপ
বেকিং পাউডার এক চা চামচ
টক দই ২ টেবিল চামচ
লবণ সামান্য
পানি ৪-৬ টেবিল চামচ
জর্দার রং সামান্য।

সিরার জন্য
চিনি ২ কাপ, পানি তিন কাপ, এলাচ ৩টি, ঘি সামান্য।

ভাজার জন্য তেল।

যেভাবে করবেন
প্রথমেই চিনি ও পানি জ্বালিয়ে কিছুক্ষণ পরে এলাচ দিয়ে সিরা করে নেবেন। সিরায় আধা চা চামচ ঘি মিশিয়ে নিন।

ময়দার সঙ্গে বেকিং পাউডার ও দই দিয়ে মেশান। অল্প অল্প করে পানি মিশিয়ে একটু ঘন মিশ্রণ তৈরি করে নিন। খেয়াল রাখবেন যেন বেশি ঘন না হয়।

পরিষ্কার প্যাকেট বা সসের বোতলে জিলাপির মিশ্রণ নিয়ে নিন। এবার প্যানে তেল গরম হলে প্যাকেট বা বোতল থেকে চেপে ধরে জিলাপির প্যাঁচ দিয়ে দিয়ে পছন্দমতো ছোট-বড় আকারের জিলাপি মাঝারি আঁচে দু’পাশেই ভেজে নিন।

হালকা গরম থাকা সিরায় ভাজা জিলাপিগুলো দিয়ে ৪/৫ মিনিট রাখুন। তুলে নিয়ে পরিবেশন করুন দারুণ মজার শাহী জিলাপি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys