1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মা হচ্ছেন মাহি, যা বললেন পরীমণি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: মাসখানেক আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। সন্তানকে নিয়ে সুখের মুহূর্ত পার করছেন তিনি। এদিকে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন আরেক সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গেল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাহির মা হতে যাওয়ার খবরে অনুরাগী থেকে শুরু করে তারকাদের উচ্ছ্বাসের কমতি নেই। শোবিজ অঙ্গনের বহু তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। তবে এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খানিকটা বেশি উচ্ছ্বসিত পরীমণি।

ফেসবুকে মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাবো, শুধু বাজি। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys