1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ভবন নির্মাণ কাজে দুর্ঘটনায় পড়ে এক প্রবাসীর বাংলাদেশির মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

তার নাম – মমিনুল হক মজুমদার টিটু। নিহত প্রবাসীরর বাড়ি হাজীগঞ্জ উপজেলার এনায়েরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মজুমদার বাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে ছোট। মমিনুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাংলাদেশের সময় মঙ্গলবার ভোর ৭ টায় তিনি মালয়েশিয়ার ডোরাঙ্গানো নামক স্থানে মারা যান। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন তার আত্মীয় শফিকুর রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, মমিনুল হক ২০১৪ সালে মালয়েশিয়ায় যান। গত রোববার সকালে মালয়েশিয়ার ডেরঙ্গানু এলাকায় বিল্ডিং কন্সট্রাকশনের কাজ করতে যান। সেখানে কাজ করতে গিয়ে একটি লোহার পিলারের ফরমা গায়ে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে তার বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

টিটুর মৃত্যুর খবর হাজীগঞ্জের এনায়েতপুর মজুমদার বাড়িতে আসলে শোকের ছায়া নেমে আসে। তার কলেজ পড়ুয়া মেয়ে রাফা ইসলাম ও মাদ্রাসা পড়ুযা ছেলে সাইফুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। স্ত্রী হাসিনা স্বামী শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys