1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

‘মানুষের জন্ম হবে মহাশূন্যে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: পৃথিবীর বাইরে মহাশূন্যে একদিন মানবশিশু জন্ম নেবে- এমন মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস। তিনি মনে করেন, ভবিষ্যতে মহাশূন্যে একটা উপনিবেশ গড়ে উঠবে। সেখান থেকে মানুষ সহজে পৃথিবীতে বেড়াতেও আসবে, এখন যেমন মানুষ ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ঘুরতে যায়- এমনটাই বলছেন বেজোস।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক অনুষ্ঠানে নিজের এমন বিশ্বাসের কথা জানান জেফ বেজোস। মহাশূন্যের সম্ভাব্য এই উপনিবেশের নাম ও’নিল স্পেস কলোনি দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি স্টার জানায়, আমাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ধারণা, কয়েক শতক পর মানুষ মহাশূন্যে বিশালাকৃতির সব সিলিন্ডার নির্মাণ করবে। সেগুলোর ভেতর নদ-নদী, বন-বনাঞ্চল- এমনকি বন্য পরিবেশ তৈরি করা হবে। এসব সিলিন্ডার হবে লাখ লাখ মানুষের আবাস। যেখানে বৃষ্টি হবে না, থাকবে না ভূমিকম্পের ঝুঁকি।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে প্রিন্সটনের পদার্থবিজ্ঞানী জিরার্ড ও’নিল প্রথম মহাশূন্যে উপনিবেশ স্থাপনের ধারণার কথা জানান। তার স্মরণেই জেফ বেজোস মহাশূন্যে সম্ভাব্য উপনিবেশের নাম দিয়েছেন ও’নিল স্পেস কলোনি।

জিরার্ড ও’নিল মনে করতেন, পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ মানুষের বসবাসের জন্য উপযোগী হবে না। জেফ বেজোসও এ ধারণার সঙ্গে একমত পোষণ করেন। তবে তিনি বলেন, ‘যদি মঙ্গলকে মানুষের বসবাসের উপযোগী করা যায় বা তেমন নাটকীয় কোনো পরিবর্তন ঘটানো আদৌ সম্ভব হয়, তাহলে তা পৃথিবীর তুলনায় দ্বিগুণ মানুষের বসবাসের জায়গা হয়ে উঠবে।’ যদিও মঙ্গলের তেমন রূপান্তরকে খুবই চ্যালেঞ্জিং বলে মনে করেন জেফ বেজোস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys