1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মরক্কো ভিসার বিধিনিষেধ তুলে নিচ্ছে ফ্রান্স

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: অবশেষে মরক্কোর সঙ্গে ভিসা বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনার পর শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এ ঘোষণা দিয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশ মরক্কোর নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধের অবসান ঘটাবে। দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এই পদক্ষেপ নেবে প্যারিস। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতার সঙ্গে আলোচনার পর ক্যাথরিন কোলোনা বলেন, ‘আমরা আমাদের মরক্কোর অংশীদারদের সঙ্গে কনস্যুলার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।’ অনথিভুক্ত অভিবাসন রোধকল্পে গত বছর আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়ার নাগরিকদের দেওয়া ভিসার সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দেয় প্যারিস।

কেননা, উত্তর আফ্রিকার দেশগুলো ফ্রান্সে অবৈধভাবে বসবাসরত তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন ফ্রান্সের নতুন সিদ্ধান্তের বিনিময়ে দেশটি মরক্কোর কাছ থেকে কী সুবিধা পেয়েছে কিংবা আদৌ পেয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাতারে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো ও ফ্রান্সের খেলা দুই দেশের সম্পর্কের বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে আসে। ওই ম্যাচের পরই প্যারিসের তরফে মরক্কোর সঙ্গে ভিসা বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা এলো। ফ্রান্স ম্যাচটি জিতেছে, যা দুই দেশ এবং তাদের দ্বৈত নাগরিকদের মধ্যে বিস্তৃত সংযোগকে আরও বেশি দৃশ্যমানতা এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys