1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মধুচন্দ্রিমায় ন্যান্সি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে বিবাহিত জীবন, সংসার, সন্তান ও যাবতীয় বিষয়ে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন ন্যান্সি

সংসার, বিবাহিত জীবন, সন্তানদের নিয়ে টানাপড়েন আর জটিলতা নিয়ে ন্যান্সির দীর্ঘশ্বাসের খুব বেশি সময় পার হয়নি। এরই মধ্যে স্বামী গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে কক্সবাজারে গিয়েছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

স্বামীর সঙ্গে কক্সবাজারে আসার বিষয়টি সবাইকে জানিয়ে শনিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ন্যান্সি বলেন, “হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!”

কক্সবাজার থেকে ন্যানসি গণমাধ্যমকে বলেন, “আমরা ভালো আছি। বেশ আছি। বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। এখানে দারুণ সময় কাটছে আমাদের।”

তারা আগামী সোমবার (২১ মার্চ) কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বলেও জানান এ সঙ্গীতশিল্পী।

এর ঘণ্টা দুয়েক আগে পৃথক আরেক ফেসবুক পোস্টে এ গায়িকা বলেন, “একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচলো, এই বা কম কি! শুভ দুপুর।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে বিবাহিত জীবন, সংসার, সন্তান ও যাবতীয় বিষয়ে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন ন্যান্সি। পরবর্তীতে সেই পোস্টকে ঘিরে একাধিক গণমাধ্যম ও নানা মহলে বিভিন্ন আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ন্যান্সির এমন বিদ্রুপাত্মক প্রতিক্রিয়া।

উল্লেখ্য, গত বছরের আগস্টের শেষদিকে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিয়ের আগে ন্যানসির দুবার ও মেহেদীর একবার বিবাহবিচ্ছেদ রয়েছে। দুজনের আগের সংসারে রয়েছে চার সন্তান।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys