1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মদের ব্যবসায় নামছেন শাহরুখপুত্র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: মদের ব্যবসায় নামছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। যৌথভাবে একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন তিনি। বিশ্বের বৃহত্তম একটি মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভার সঙ্গে যৌথভাবে একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করেছেন আরিয়ান খান। এটি বাজারে আসার পর ব্রাউন স্পিরিটস (হুইস্কি) বাজারে নিয়ে আসবেন তারা। এজন্য স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানি চালু করেছেন। ভারতে বিপণনের জন্য এ কোম্পানিটি বিশ্বের বৃহত্তম একটি মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

এ বিষয়ে শাহরুখপুত্র আরিয়ান খান মিন্ট ডটকমকে বলেন— ‘বর্তমানে এর বড় একটি বাজার রয়েছে। যেহেতু চাহিদা আছে সুতরাং ব্যবসারও সুযোগ রয়েছে। তাই এই সুযোগটি আমরা কাজে লাগাতে চাই।’

স্ল্যাব ভেঞ্চার্স দেশের বিত্তশালী বা আর্থিকভাবে স্বচ্ছল ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। পাশাপাশি এতে বৈচিত্র্য আনার পরিকল্পনাও করছে। যার মধ্যে অ্যালকোহলযুক্ত এবং অ্যালকোহলমুক্ত পানীয়, পোশাক এবং আনুষাঙ্গিক জিনিসপত্র বাজারজাত করবেন বলেও জানিয়েছেন আরিয়ান।

শাহরুখ-গৌরি খান দম্পতির বড় সন্তান আরিয়ান খান। অভিনয়ে তার আগ্রহ নেই— এ কথা আগেই জানিয়েছেন শাহরুখ। তবে কয়েক দিন আগে ঘোষণা দিয়েছেন, বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। কিন্তু পরিচালক হিসেবে। বাবা শাহরুখ খানের প্রোডাকশন হাউজের হাত ধরে তার এই যাত্রা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys