মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

ভুয়া ভিসা তৈরি চক্রের মূলহোতা সিদ্দিক আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকা থেকে ভুয়া ভিসা তৈরি চক্রের মূলহোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) আটক করেছে র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টায় র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। অভিযানে ভুয়া ভিসা তৈরি চক্রের মাস্টার মাইন্ড সিদ্দিককে শাহ আলী থানার উত্তর বিশিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

এএসপি জিয়াউর রহমান জানান, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে মিরপুরের বিশিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিমিটেড নামে অফিস খুলে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকুরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে ভুয়া ভিসা করিয়ে দিয়ে প্রতারণা করে আসছিলো। আসামি সিদ্দিক এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys