1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ভােট দিয়ে যা বললেন তারেক রহমান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। তিনি বলেছেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি।

যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys