বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভারত থেকেও তাড়ানো হবে রোহিঙ্গারাদের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরে এটি কার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রী।

মন্ত্রী জিতেন্দ্র সিংহ নামের ওই মন্ত্রী বলেছেন, নতুন আইনে সংখ্যালঘু ছয়টি সম্প্রদায়ের নাগরিকত্বের নিশ্চয়তা দেয়া হলেও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এই সুযোগ পাবেন না। নতুন আইন পাস হয়ে যাওয়ায় সরকারের পরবর্তী পদক্ষেপ হবে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে শুক্রবার কাশ্মীরের শ্রীনগরে সরকারি এক অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি।

জিতেন্দ্র সিংহ বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। তাদের একটি তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে বায়োমেট্রিক পরিচয়পত্রও করা হবে।’

তিনি বলেন, তারা (রোহিঙ্গারা) সংখ্যালঘু ছয়টি সম্প্রদায়ের মধ্যে পড়ে না। এমনকি তারা প্রতিবেশি এই তিনদেশের মানুষও নয়। রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছেন এবং সেখানেই তাদের ফেরত পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys