1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

ভারতে ভয়াবহ তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারপাতে অন্তত ১০ প্রশিক্ষণার্থী পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

উত্তরাখণ্ডের পুলিশপ্রধান অশোক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এ তুষারপাতের ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ৪১ সদস্যের একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই উত্তর কাশীর নেহরু মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, খবর পেয়েই পরে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে, সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) উদ্ধারকারী বাহিনী। মঙ্গলবার রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলে ১০ জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার থেকে তা আবারও শুরু করা হয়। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর সদস্যরাও।

তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, আসাম, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

বুধবার সকালে উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়ালের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে আট পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘তুষারধসের কারণে মৃত্যুর জন্য আমি গভীরভাবে মর্মাহত। সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys